আমাদের সম্পর্কে
দারুল কুরআন ওয়েলফেয়ার এসোসিয়েশন, শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণে নিবেদিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। নিবন্ধন নম্বর: ম-01941, নিবন্ধন তারিখ: ০১/০৩/২০১২ইং। ২০১২ইং সালে শায়খ মাহবুবুল কারীম (হাফিজাহুল্লাহ) এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।
এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণে সাধ্যমত সেবামূলক সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। এতিম ও হতদরিদ্রদের জীবন উন্নয়ন কল্পে তাদের ভরণ-পোষণের দায়িত্ব নিয়ে বৃত্তিমূলক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলছে। পবিত্র রমজানে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন, দরিদ্রদের মাঝে কুরবানীর গুশত বিতরণ, বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন, অজুখানা, মসজিদ ও এতিমখানার নির্মাণসহ সামাজিক বিভিন্ন সেবামূলক ও নানাবিধ কল্যাণমূলক কাজ পরিচালনা করছে।
লক্ষ্য ও উদ্দেশ্য— কুরআন-সুন্নাহর ভিত্তিতে আলোকিত জীবন ও সমাজ গঠন করা।
- কুরআন ও সুন্নাহর আলোকে নীতি নির্ধারণ।
- দেশ ও জাতির কল্যাণে রাষ্ট্রীয় আইন মেনে চলা।
- আন্তরিকতা ও সততার ভিত্তিতে সকল কার্যক্রম বাস্তবায়ন করা।
- সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রমে সমাজের সকলকে উদ্বুদ্ধ করা।
- দাওয়াহ, শিক্ষা ও কল্যাণমুখী কার্যক্রমে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করা।
- ধর্ম, বর্ণ, বা গোত্র নির্বিশেষে সকল মানুষের জন্য সেবা নিশ্চিত করা।
আয়-ব্যয়ের নীতিমালা
- সদস্য, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের এককালীন ও নিয়মিত অনুদান।
- বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত স্বেচ্ছা অনুদান ও অর্থসহায়তা।
- এসোসিয়েশনের যে কোনো প্রকল্পের জন্য সংরক্ষিত অর্থ।
- যাকাত, ফিতরা, কাফফারা থেকে প্রাপ্ত অর্থ।
- ইফতার ও কুরবানিসহ বিভিন্ন খাতে উৎসর্গকৃত অর্থ।
- এসোসিয়েশনের বিভিন্ন আয়োজনে প্রাপ্ত অর্থ।
- এতিম শিশুদের দায়িত্ব গ্রহণকারীদের থেকে প্রাপ্ত অর্থ।
- বাংলাদেশ সরকার কর্তৃক প্রাপ্ত অনুদান।

